বৃহস্পতিবার থেকে মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষা করবে যুক্তরাজ্য

২২ এপ্রিল, ২০২০ ০১:৪১  
বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি একটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট এই দলকে নেতৃত্ব দিচ্ছেন। গবেষণা অনুযায়ী, ভ্যাক্সিনটি নিয়ে ৮০ ভাগ সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। মঙ্গলবার (২১ মার্চ) ১০ ডাউনিং স্ট্রিট থেকে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক। তিনি বলেন, অক্সফোর্ড দলকে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর জন্য অর্থ ব্যয় করতে আরও ২০ মিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাজ্য। এছাড়াও আরও ২২.৫ মিলিয়ন ডলার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের কাজ করতে দেওয়া হবে।